

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ জুন) অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) ও তার সহযোগী শাহিন মিয়া।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা এসে মুখ চেপে ধরে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে।
এরপর সন্ধ্যায় স্বামী বাড়িতে আসলে পুরো বিষয়টি তাকে জানান। পরবর্তীতে ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফ ভুঁইয়া বলেন, শুনেছি একটি গণ্ডগোল নিয়ে বিচার হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি জানা নেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা যুবদল কিনা সেটা জানা নেই। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
