

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতাল ভবনের ওপর থেকে পড়ে আসমা ঝিলিক নামের এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তিনি নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন এবং শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান।
শুক্রবার (১২ জুন) এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনার পেছনের রহস্য জানতে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ওপর থেকে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, অভিনয়জগতে আসমা ঝিলিক বেশ কিছু উল্লেখযোগ্য কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমায়ও একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও, তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে, যা মুক্তির অপেক্ষায় ছিল।
