শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীনের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করাই চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। চিকিৎসাসেবা বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে ডায়ালাইসিস করাতে না পেরে কামাল মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ দেড় বছর ধরে তিনি এই হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন।

শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শনিবার কামাল মিয়ার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় বা শিডিউল ছিল। কিন্তু হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বজনরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তখন হাসপাতাল থেকে সেবা দিতে অপারগতা প্রকাশ করা হয়। এ সময় বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য ছয়টি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোথাও নেওয়ার আগেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী নিয়মিত ডায়ালাইসিস পাচ্ছিলেন। আজ সেবা চালু থাকলে তাকে এভাবে মরতে হতো না। (হাসপাতালে) ছয়টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে আমার স্বামীও চলে গেলেন। ওই ছয় শিশুর ঘটনার জেরে আমার আরও দুটি সন্তান আজ এতিম হলো।

বিকল্প হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে তিনি আরও বলেন, কর্তৃপক্ষ আমাদের ছয়টি হাসপাতালের তালিকা দিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার মতো সময়টুকু আমরা পাইনি। তার আগেই সব শেষ হয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup