মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঝেতে গড়াগড়ি খেয়ে স্পেনের জয় উদযাপন করলেন ব্রাজিলের তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:২৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে স্পেনের জয়সূচক গোলের পর আর্জেন্টিনার হতাশা যেমন ফুটে উঠেছিল, তেমনি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসনের উচ্ছ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার আমান্ডা আরাউজো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়- ফেরান তোরেস অতিরিক্ত সময়ে স্পেনের হয়ে গোল করতেই ব্রাজিল তারকা রিচার্লিসন সোফা থেকে লাফিয়ে উঠে টেলিভিশনের সামনে দৌড়ে যান এবং উচ্ছ্বাসে চিৎকার করে বলেন, ‘Boa, garoto!’ (দারুণ করেছ, ছেলে!)।

ভিডিওতে রিচার্লিসনের আবেগঘন উদযাপনের পাশাপাশি হাসতে দেখা যায় আমান্ডা আরাউজোকেও। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

অনেকেই মনে করছেন, রিচার্লিসনের এই উচ্ছ্বাস ছিল স্পেনের জয়সূচক গোলদাতা ফেরান তোরেসের উদ্দেশে প্রশংসাসূচক বার্তা। আবার অনেকে এটিকে ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ফুটবল প্রতিদ্বন্দ্বিতারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

উল্লেখ, টটেনহ্যামের এই স্ট্রাইকার ২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা পাননি। তবে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া সেই রিচার্লিসন এবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের মুহূর্তটি বেশ জোরালোভাবেই উদযাপন করেছেন।

এদিকে, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। অন্যদিকে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছালেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন