

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় একটি ট্রাকের বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও ২ থেকে ৩ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।