

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ। ৩৯ বছর বয়সী এই তারকার জন্য এটিই কি বিশ্বকাপের শেষ ম্যাচ ছিল—এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে ফুটবল অঙ্গনে।
তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন, মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার নিজের।
ফাইনাল শেষে দি অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসির এখন ৩৯ বছর বয়স। অবিশ্বাস্য! আমার কাছে শুরু থেকেই পরিষ্কার ছিল, সে যতদিন নিজে খেলতে চাইবে ততদিন খেলবে। দলের সবাই, সতীর্থরা এবং তার আশপাশের সবাই তাকে সমর্থন করবে। আমি আশা করি, সবাই তার অর্জন নিয়ে গর্বিত। কারণ আমার মতে, সে ইতিহাসের সেরা ফুটবলার।’
২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। কিন্তু নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের ১০৬তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা লা রোহা আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে দুর্দান্ত আধিপত্য দেখিয়েছে।
ফাইনালে জয়সূচক গোল করে ইতিহাসও গড়েছেন ফেরান তোরেস। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা মাত্র পঞ্চম ফুটবলার তিনি। এ ছাড়া ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার পর দ্বিতীয় বার্সেলোনা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।