বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
সংগৃহীত
expand

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে পাঁচ বছর আগের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আলোচনায় এসেছে।

২০২১ সালে করা ওই পোস্টে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে এবং আর্জেন্টিনা ৩-২ গোলে শিরোপা জিতবে বলে দাবি করা হয়েছিল। ফাইনালের দুই দল নির্ধারিত হওয়ার পর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে পাঁচ বছর আগের ওই পোস্টে উল্লেখ করা ফাইনালের দুই দলই বাস্তবে মিলে যাওয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২১ সালের ১২ জুলাই প্রকাশিত ওই পোস্টে শুধু ফাইনালের দুই দলের নামই নয়, আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের সেমিফাইনালে বিদায়েরও ইঙ্গিত ছিল। শেষ পর্যন্ত সেই ঘটনাও বাস্তবে ঘটেছে।

ভাইরাল হওয়া পোস্টটিতে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।’

এটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই এটিকে বিস্ময়কর ভবিষ্যদ্বাণী হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছেন, এটি কেবলই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি কৌশল।

এর আগে বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেও এমন ঘটনা ঘটেছে। অনেক অ্যাকাউন্ট সম্ভাব্য বিভিন্ন ফলাফল নিয়ে অসংখ্য পোস্ট আগে থেকেই প্রকাশ করে রাখে। পরে যেগুলো ভুল প্রমাণিত হয়, সেগুলো মুছে ফেলে শুধু সঠিক মিলেছে এমন পোস্ট রেখে দেওয়া হয়। ফলে সেটিই পরে ‘অলৌকিক ভবিষ্যদ্বাণী’ হিসেবে ভাইরাল হয়ে যায়।

আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচেই জানা যাবে, পাঁচ বছর আগের সেই ভাইরাল পোস্টের শেষ ভবিষ্যদ্বাণীও সত্যি হয় কি না, নাকি শিরোপা জিতে নতুন ইতিহাস গড়বে স্পেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank