রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলো ফিফা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৬ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের জয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জুড বেলিংহ্যামের করা প্রথম গোলের আগে বলের গতিপথ বদলে যাওয়ার অভিযোগ তুলেছে নরওয়ে। তবে বিষয়টি খতিয়ে দেখে গোল বৈধ বলেই জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ম্যাচে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় নরওয়ে। তবে তাদের অভিযোগ, ইংল্যান্ডের সমতাসূচক গোলের আগে গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের নেওয়া গোল কিক থেকে উড়ে যাওয়া বলটি স্টেডিয়ামের ওপর স্থাপিত স্পাইডার ক্যামেরার ঝুলন্ত তারে লেগে দিক পরিবর্তন করে। এরপরই ইংল্যান্ড আক্রমণ গড়ে তোলে এবং জুড বেলিংহ্যাম গোল করে ম্যাচে সমতা ফেরান।

গোলের পর নরওয়ের খেলোয়াড়রা, অধিনায়ক আর্লিং হালান্ড এবং কোচিং স্টাফ রেফারি ক্লেমঁ তুরপিনের কাছে তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি ছিল, বলের গতিপথে বাহ্যিক প্রভাব পড়ায় গোলটি বাতিল করা উচিত ছিল।

তবে ম্যাচ-পরবর্তী পর্যালোচনায় ফিফা জানায়, অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ফিফার ব্যাখ্যায় বলা হয়, সেন্সরযুক্ত ম্যাচ বলের তথ্য বিশ্লেষণে বলের গতিপথে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা ‘স্পাইক’ শনাক্ত হয়নি। ফলে বলটি স্পাইডার ক্যামেরার তারে লেগেছিল-এমন দাবির পক্ষে কোনো প্রযুক্তিগত প্রমাণ মেলেনি।

এ কারণে বেলিংহ্যামের গোল বহাল রাখা হয়। সেই গোলের পাশাপাশি তার দ্বিতীয় গোলেই অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড এবং সেমিফাইনালে জায়গা করে নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Switzerland
105'
1 - 1
10' Alexis Mac Allister
67' Dan Ndoye
World Cup