

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেললেও নকআউটে এসে কঠিন পরীক্ষার মুখে পড়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারানোর পর শেষ ষোলোতে মিসরের বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে লিওনেল মেসিদের। এবার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেছেন আর্জেন্টিনা কোচ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, শেষ ম্যাচের দল নিয়েই অনুশীলন করেছে আর্জেন্টিনা। তাই একই একাদশ মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে প্রতিপক্ষ ও ম্যাচ পরিকল্পনা বিবেচনায় এক-দুটি পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
স্কালোনি বলেন, ‘আমরা একই একাদশ নিয়ে অনুশীলন করেছি। সেই দল নিয়েই খেলতে পারি। তবে পরিবর্তনের সম্ভাবনাও আছে। মূলত আগের ম্যাচের কাঠামোই ধরে রাখতে চাই।’
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর ধারণা, রক্ষণভাগে একটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো খেলেছিলেন গঞ্জালো মন্টিয়েল। তাই ডান প্রান্তে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
মিডফিল্ডেও পরিবর্তনের আভাস রয়েছে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলে নিকোলাস গনসালেসকে শুরুর একাদশে রাখার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম।
আক্রমণভাগে অবশ্য বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শেষ ম্যাচে লাউতারো মার্তিনেজের পরিবর্তে সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজই আবারও লিওনেল মেসির সঙ্গে আক্রমণের দায়িত্ব সামলাতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; নিকোলাস গনসালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

