শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বাদ পরেও সুসংবাদ পেল ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে হতাশ করে বিদায় নেওয়া ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ১৮০৪.৯২ পয়েন্ট দিয়ে তারা ছয় নম্বর থেকে পাঁচে উঠে এসেছে ।

বর্তমান লাইভ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। দুইয়ে থাকা স্পেনের পয়েন্ট ১৯৩৪.৭৯। তিনে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৯২৫.১৫। এই তিন দলই ১৯০০+ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে। এরপর ১৮৭১.৩৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চারে। বিশ্বকাপ থেকে হতাশ করে বিদায় নেওয়া ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ছয় নম্বর থেকে তারা উঠে এসেছে পাঁচে। তাদের পয়েন্ট ১৮০৪.৯২।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং হালনাগাদ হচ্ছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই অবস্থান আবারও পরিবর্তিত হতে পারে। কারণ শীর্ষ তিন দলই এখনও শিরোপার দৌড়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন