শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুব সমাজকে মাদক মুক্ত করতে ক্রীড়ামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করতে ক্রীড়ামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশে খেলাধুলার প্রসারে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যুব সমাজকে ক্রীড়ামুখী করতে সারা দেশে খেলাধুলার আয়োজন করেছেন। টাঙ্গাইলে খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সরকার বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজন করছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup