

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার্ত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলার রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা এহসানুল মাহবুব জুবায়ের।
রাজনগর উপজেলা জামায়াতের আমীর জনাব আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জনাব মিছবাহ উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও রাজনগর-মৌলভীবাজারের প্রবীণ নেতা মো. আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, মাওলানা মো. আমিনুল ইসলাম এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন শাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর এম. এ. শহিদ, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, প্রবাসী দায়িত্বশীল এ. কে. রাসেল এবং মাওলানা খতিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন টেংরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত, কামারচাক ইউনিয়ন সভাপতি সায়াদ আহমদ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে টেংরা ইউনিয়ন সেক্রেটারি মামুন আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারেক আহমদ, যুবনেতা রাজন আহমদ, শহিদুর রহমান রকিব এবং ছাত্রনেতা মাহবুব খান তায়েফ, তাহা খান ও উজ্জ্বলসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, মোমবাতি ও গ্যাস লাইট।