শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া ব্যর্থতা, আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
পেনাল্টি মিসের পর মেসি ।। ছবি: সংগৃহীত
expand
পেনাল্টি মিসের পর মেসি ।। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব বেশি নেই। ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গোলদাতার তালিকার শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে দুর্দান্ত এমন পারফরম্যান্সের পরও যেন কিছুটা অপূর্ণতা থেকেই গেছে। কেননা, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২টি পেনাল্টি মিস করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপে দুটি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, দুটিই নিয়েছেন মেসি। কিন্তু অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এ কারণে সুইজারল্যান্ড ম্যাচে পেনাল্টির দায়িত্ব কে নেবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভক্তদের অনেকে মনে করছেন, মেসির বদলে হুলিয়ান আলভারেস বা লাউতারো মার্তিনেসকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির অবস্থান স্পষ্ট—মেসি চাইলে তিনিই পেনাল্টি নেবেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্কালোনি বলেন, ‘মেসি যদি নিতে চায়, তাহলে সে-ই পেনাল্টি নেবে। আমাদের দলে আরও অনেক খেলোয়াড় আছে যারা এই দায়িত্ব নিতে পারে। কিন্তু মেসি চাইলে দায়িত্বটা তারই থাকবে।’

মেসির মাঠে অবস্থান নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। তাঁর মতে, দলের কৌশলে মেসি মূলত মাঝমাঠের কাছাকাছি থেকে খেললেও সতীর্থরা তাকে ঘিরেই নিজেদের ভূমিকা পালন করেন।

স্কালোনি বলেন, মিসরের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মেসিকে ডান দিকে বেশি দেখা গেছে। কারণ, ওই জায়গা থেকে তিনি প্রতিপক্ষের জন্য বেশি হুমকি তৈরি করছিলেন। সেখান থেকে সতীর্থদের জন্য সুযোগ তৈরি এবং বিপরীত দিকে পাস দেওয়ার সুবিধা পাচ্ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিশ্বকাপে মেসির গোল, অ্যাসিস্ট ও নেতৃত্ব আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছে। এখন সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তও থাকবে আলোচনার কেন্দ্রে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup