শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের বিপক্ষে যা নিয়ে চিন্তায় থাকবে আর্জেন্টিনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বিশ্বকাপের গ্রুপ পর্বে রক্ষণভাগ ছিল আর্জেন্টিনার অন্যতম শক্তির জায়গা। তবে নকআউটে এসে সেই দৃশ্যপট বদলে গেছে। টানা দুই ম্যাচে চার গোল হজম করায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ডিফেন্স নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে লিওনেল মেসিদের।

প্রথম তিন ম্যাচে মাত্র একবার বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে। কিন্তু নকআউট পর্বে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে দুটি করে গোল হজম করেছে দলটি। যদিও দুই ম্যাচই ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

রক্ষণভাগের এই দুর্বলতা নিয়ে কথা বলেছেন দলের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো। তাঁর মতে, দল সামগ্রিকভাবে ভালো খেললেও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ম্যাচগুলোতে সহজে গোল খাওয়ার বিষয়টি উদ্বেগের।

রোমেরো বলেন, দল কোচের পরিকল্পনা অনুযায়ী খেলছে এবং প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। তবে রক্ষণে আরও মনোযোগী হতে হবে বলেও তিনি মনে করেন।

গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। শুধু জর্ডানের বিপক্ষে একবার গোল খেয়েছিল তারা। কিন্তু নকআউট পর্বে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে বেশ কয়েকবার চাপে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

মিশরের বিপক্ষে ম্যাচের পর ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও রক্ষণ নিয়ে সতর্ক করেছিলেন। তাঁর মতে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিয়মিত গোল হজম করলে তার মূল্য দিতে হতে পারে। তাই কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণে ভুল কমিয়ে আনার দিকেই গুরুত্ব দিচ্ছে দল।

২০২২ সালের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এবার আর্জেন্টিনার রক্ষণ কিছুটা অনিশ্চিত বলেই মনে হচ্ছে। কাতারে গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে মাত্র তিন গোল হজম করেছিল দলটি। এবার সেই সংখ্যায় পৌঁছাতে লেগেছে মাত্র পাঁচ ম্যাচ।

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে তাই আর্জেন্টিনার আক্রমণের পাশাপাশি নজর থাকবে রক্ষণভাগও কতটা দৃঢ়ভাবে নিজেদের সামলাতে পারে, সেদিকেও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup