শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর বিপক্ষে এমবাপের গোল নিয়ে বিতর্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিলেও ম্যাচের রেফারিং ও ভিএরআর ব্যবহারের সমালোচনায় সরব হয়েছেন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি।

তার দাবি, কিলিয়ান এমবাপে গোলের আগে স্পষ্ট হ্যান্ডবল হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো — ঘটনাটি ভিএআরে পর্যালোচনাই করা হয়নি।

ম্যাচ শেষে ওয়াহবি বলেন, ‘আমি নিশ্চিত, সেখানে হ্যান্ডবল হয়েছিল। কিন্তু কেন ভিএআর সেই ঘটনাটি দেখলো না, তা আমি বুঝতে পারছি না।’

এই মন্তব্যের পর বিশ্বকাপে ভিএআরের ধারাবাহিকতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মধ্যেও আলোচনা চলছে।

তবে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘ফ্রান্স জয়ের যোগ্য দল ছিল। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। কিন্তু ওই মুহূর্তটি অবশ্যই পর্যালোচনা করা উচিত ছিল।’

উল্লেখ্য, ফ্রান্স ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে এমবাপের গোলের আগে সম্ভাব্য হ্যান্ডবল উপেক্ষা এবং ভিএআর এর হস্তক্ষেপ না থাকায় বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup