রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা হাতে নিয়ে মিসরকে সম্মান জানালেন ফিফা সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের লড়াই দেখতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি আর্জেন্টিনা ও মিসরের নাটকীয় ম্যাচটিও সরাসরি দেখেছিলেন, যেখানে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিজের জন্মভূমি সুইজারল্যান্ডের ম্যাচে উপস্থিত থাকলেও ইনফ্যান্তিনো মিশরের প্রতিও সম্মান প্রদর্শন করেন। স্টেডিয়ামে তিনি মিশরের জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মিসরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রতি শ্রদ্ধা জানাতেই ইনফ্যান্তিনোর এই আচরণকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে মিশরের প্রধান কোচ হোসাম হাসান এবং কয়েকজন খেলোয়াড় যে অভিযোগ তুলেছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ফিফা সভাপতি। মিশর দাবি করেছে, ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ রেফারিং সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং সেগুলোর তদন্তের দাবিও ইতোমধ্যে ফিফার কাছে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup