বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শঙ্কায় আর্জেন্টিনা, ৩৬ বছর আগের ‘ভূত’ কি এবারও দেখা দেবে!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ এএম
ছবি: সংগৃহীত
expand

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২’র ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে। ম্যাচ শুরুর আগে ফুটবলপ্রেমীদের আলোচনায় ঘুরে ফিরে আসছে তিন দশকেরও বেশি পুরোনো এক স্মৃতি।

১৯৯০ ইতালি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আফ্রিকার দেশ ক্যামেরুন।

সেই ঘটনার পর থেকেই আফ্রিকান দলগুলোর প্রতি বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচগুলোকে ঘিরে এক ধরনের অঘোষিত সতর্কতা কাজ করে আসছে। এবার সেই ইতিহাসের ছায়া নিয়েই আবারও মাঠে নামছে আর্জেন্টিনা।

টানা তিন জয়ে উড়তে থাকা লিওনেল মেসিদের সামলে এখন মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। যারা গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নকআউটের টিকিট কেটেছে।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি চলতি আসরে নিজেদের গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে। এমন সাফল্য তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। অপ্টার সুপারকম্পিউটারের হিসেবে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশের বেশি। অভিজ্ঞতা, স্কোয়াড গভীরতা ও সাম্প্রতিক ফর্ম—সব দিক থেকেই এগিয়ে আছে লিওনেল স্কালোনির দল।

এরপরও ফুটবল ইতিহাস বারবারই দেখিয়েছে, বড় নাম আর সংখ্যার হিসাব সব সময় মাঠের ফল নির্ধারণ করে না। তাই ১৯৯০ সালের ক্যামেরুনের সেই চমক এখনও অনেকের মনে ‘ভূত’ হয়ে আছে।

কেপ ভার্দের কোচ বুবিস্তার কৌশল এবং গোলরক্ষক ভোজিনহার সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম তাদেরকে আলাদা আত্মবিশ্বাস দিচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি মিয়ামির পরিচিত মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ে দলকে এগিয়ে নিতে প্রস্তুত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank