বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২:৫২ এএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকায় খারাপ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও ঝড়–বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে খেলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

স্থানীয় সময় অনুযায়ী সকালে মিয়ামির আকাশ ছিল বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে সূর্যের আলো দেখা গেলেও সার্বিকভাবে আবহাওয়া ছিল আর্দ্র ও গুমোট।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের পরবর্তী সময়ে দফায় দফায় বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে বজ্রপাতই সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রচলিত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার এলাকায় বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা বাধ্যতামূলক। এই সময় শুধু খেলোয়াড় নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, প্রথম ৩০ মিনিটে যদি আবারও বজ্রপাত দেখা দেয়, তাহলে নতুন করে আরও ৩০ মিনিটের জন্য কাউন্টডাউন শুরু হয়। ফলে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করেই ম্যাচের বিরতির সময়সীমা দীর্ঘায়িত হতে পারে।

আয়োজকরা জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরুর আগে দুই দলকে পাঁচ মিনিটের ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হবে।

এদিকে, এই ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটি তার ১০০তম আন্তর্জাতিক ম্যাচ।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank