

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে নবাগত কেপ ভার্দে। শুক্রবার (০৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ। শক্তিমত্তার বিচারে যোজন যোজন এগিয়ে থাকলেও বিশ্বকাপের নবাগত দলটি নিয়ে বেশ সতর্ক লিওনেল স্কালোনির শিষ্যরা বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে এই ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে ব্রাজিল-কেপ ভার্দে মধ্যকার ম্যাচটি।
এছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে লিওনেল মেসিদের খেলা।


