শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দল হিসেবে বাদ পড়ল যে দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ২০ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দ্বিতীয় দল বনে গেল তুরস্ক। ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের পর তাদের নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনাই শেষ হয়ে গেছে। এর মাত্র দুই ঘণ্টা আগেই ‘সি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছিল হাইতির।

এদিকে দুই ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপের পরিস্থিতিও এখন অনেকটাই স্পষ্ট। স্বাগতিক যুক্তরাষ্ট্র টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট করে। তুরস্ক দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে গ্রুপের তলানিতে।

শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালেও তুরস্কের সর্বোচ্চ পয়েন্ট হবে ৩। কিন্তু একই সময়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে মুখোমুখি হবে, ফলে অন্তত একটি দল তুরস্কের চেয়ে বেশি পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে। এ ছাড়া সমান পয়েন্টের ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনায় নেওয়া হওয়ায় সেখানেও পিছিয়ে রয়েছে তুরস্ক।

সব মিলিয়ে শেষ ম্যাচের ফল যাই হোক, নকআউট পর্বে ওঠার কোনো গাণিতিক সম্ভাবনাই আর অবশিষ্ট নেই তাদের।

চলতি বিশ্বকাপে তুরস্কের অভিযান ছিল শতাশাজনক। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছেও ১–০ ব্যবধানে পরাজিত হয়েছে তারা। দুই ম্যাচে তিন গোল হজম করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তুর্কিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup