শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুনহার গোলে এগিয়ে গেল ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:০৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কো আপাতত গ্রুপের শীর্ষে। তবে হাইতিকে হারালে ব্রাজিল তাদের টপকে যাবে। এমন ম্যাচে শুরুতেই গোল পেয়েছিল তারা। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে গেছে। পরে কুনহা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।

১৩ মিনিটে দানিলোর বাড়ানো বল ধরে রাফিনহা রক্ষণভাগের পেছনে দ্রুত ছুটে যান এবং প্লেসিডকে পরাস্ত করে প্রচণ্ড শক্তিতে একটি বুলেট গতির শট নেন।

স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়।

২৩ মিনিটে রাফিনহা গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি। তবে মিনিটখানেক পরই ব্রাজিল গোল পেয়ে যায়। সতীর্থের শট গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে ‍কুনহা জালে বল ঠেলে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Türkiye VS Paraguay
8'
0 - 1
2' Matías Galarza
World Cup