শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কি?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দলই অন্তত একটি করে ম্যাচ খেলেছে। প্রথম রাউন্ড শেষে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানার্সআপ ফ্রান্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। একই সঙ্গে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড।

অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেন, নেদারল্যান্ড ও পর্তুগাল প্রত্যাশা পূরণ করতে পারেনি। জয়হীন শুরু করেছে ব্রাজিলও।

গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল তাদের বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় দিয়ে তারা বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ নৈপুণ্যে দলটি সহজ জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি ছিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াই। হেরিকেনের জোড়া গোলে ৪-২ ব্যবধানে জয় পাওয়া ইংল্যান্ড পাওয়ার র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও চতুর্থ স্থানে আছে স্পেন। বিশ্বকাপ শুরুর আগে খুব বেশি আলোচনায় না থাকা জার্মানি ৭-১ গোলের বড় জয় দিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। ডিআর কঙ্গোর বিপক্ষে জয় না পেলেও ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগাল সমতা দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল আছে সপ্তম স্থানে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নেওয়া আফ্রিকান প্রতিনিধি মরক্কো রয়েছে অষ্টম স্থানে। আর আর্লিং হালান্ডের নরওয়ে নবম স্থানে উঠে এসেছে, ফলে নেদারল্যান্ড নেমে গেছে দশে। ডাচদের রুখে দেওয়া জাপান রয়েছে ১১ নম্বরে।

এদিকে বেলজিয়াম নেমে গেছে ১২তম স্থানে। স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যথাক্রমে ১৩ ও ১৪ নম্বরে অবস্থান করছে। আর গত দুই বিশ্বকাপের চমকপ্রদ দল ক্রোয়েশিয়া নেমে গেছে ২০তম স্থানে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank