রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ বছর পর জয় তুলে নিলো স্কটিশ রাজকুমাররা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ আর প্রায় তিন দশকের অপেক্ষা শেষে ফিফা বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের রাজকীয় প্রত্যাবর্তন ঘোষণা করলো স্কটিশরা। ১৪ জুন, রোববারের এই অবিস্মরণীয় জয় স্কটল্যান্ডের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক যোগ করেছে।

ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ২৮ মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

স্কটিশ মিডফিল্ডার জন ম্যাকগিনের দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। প্রথমার্ধের এই লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্থেও গোল শোধে মরিয়া হাইতি স্কটল্যান্ডের জমাট রক্ষণভাগ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ফলে ম্যাকগিনের সেই একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।

প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে ‘সি’ গ্রুপের একক শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর দীর্ঘ ২৮ বছর বিশ্বমঞ্চে অনুপস্থিত ছিল স্কটল্যান্ড। তবে ২০২৬ সালের এই প্রত্যাবর্তন ও দুর্দান্ত জয় প্রমাণ করে, স্কটিশ ফুটবল আবারও এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup