

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ম্যাকাই টেস্টের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর পর মুমিনুল হকও ফিরে গেছেন। মাত্র ১০ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক একাই বাংলাদেশের টপ অর্ডার তছনছ করে দিয়েছেন। মাত্র ৩ ওভার বল করে ৪ রান খরচায় ইতোমধ্যে ৪ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার।
সাদমানের পর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই সাজঘরে ফেরেন। ফলে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ।
মুমিনুল হক অবশ্য রানের খাতা খুলেছিলেন। কিন্তু ম্যাকাইয়ের পেস ও বাউন্স সামলাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটারও। তানজিদের মতো তিনিও শট খেলার ক্ষেত্রে কিছুটা অলসতা দেখান।
স্টার্কের ফুলার লেংথের বলটি গালির দিকে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন মুমিনুল। তাঁর বিদায়ের সঙ্গে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১০ রানে ৪ উইকেট।
ডারউইনে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ম্যাকাইয়ে নামা বাংলাদেশ তাই দ্বিতীয় টেস্টের শুরুতেই বড় ধাক্কা খেল।


