

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হ্যান্ডকাফ পরিয়ে ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি তুলতে বা সামনে এলে হাত দিয়ে বাধা দিচ্ছেন সেই পুলিশ। অথচ হ্যান্ডকাফ পরা আসামি বা অভিযুক্তের মুখে হাসি। চোখে-মুখে আর শারীরিক ভাষাতেও নেই আতঙ্কের ছাপ। কেউ কেউ তো হাস্যোজ্জ্বল।
সম্প্রতি ফেসবুকজুড়ে এমন ছবির দেখা মিলছে। টাইমলাইনে ভেসে আসছে গ্রেপ্তারের এমন অনেক ছবি। আরে গ্রেপ্তার হওয়া অনেকেই তো খুব চেনা! বন্ধু, আত্মীয়-স্বজন। তারা তো কেউ ক্রিমিনাল নয়! কেন তাদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ? কী অপরাধ তাদের?
না আতঙ্ক বা ভয়ের কিছু নেই। কেউ গ্রেপ্তার হননি, কাউকে থানায় নিয়েও যায়নি। পুলিশের হাতে গ্রেপ্তার বা হ্যান্ডকাফ পরা ছবি সব এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স)। মূলত সোশ্যাল মিডিয়ার এ মুহূর্তের ট্রেন্ড এটি। একটি ফান ও স্যাটায়ারমূলক সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বলা যায়।
বিষয়টি কী এবং কীভাবে ট্রেন্ডে এলো
এই ট্রেন্ড ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে এমন একটি এআই ইমেজ তৈরি করছেন, যেখানে মনে হচ্ছে বাংলাদেশ পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছে বা প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে।
মূলত হাস্যরস তৈরি করা, বন্ধুদের ট্যাগ করে মজা করা কিংবা সাম্প্রতিক রাজনৈতিক/সামাজিক ঘটনার হালকা স্যাটায়ার হিসেবে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকের এলগরিদম এবং থার্ড-পার্টি অ্যাপের সহজ লভ্যতার কারণে খুব অল্প সময়েই এটি ভাইরাল রূপ নেয়।
যেভাবে এগুলো বানানো হয়
ছবির নিচে থাকা "Magic Swap Puzzle" বা এই ধরনের থার্ড-পার্টি ফেসবুক ইনস্ট্যান্ট গেমস/অ্যাপ ব্যবহার করেই মূলত এটি বানানো যাচ্ছে।
১. মেসেঞ্জার/ফেসবুক অ্যাপস (Instant Games): পোস্টের নিচে থাকা Play বা Click to play বাটনে ক্লিক করলে একটি থার্ড-পার্টি গেম বা ফেস-সোয়াপ অ্যাপ ওপেন হয়। সেখানে নিজের একটি স্পষ্ট ছবি আপলোড করলে তাদের প্রি-সেট করা (পুলিশের গ্রেপ্তার সম্পর্কিত) ইমেজে মুখমণ্ডল রিপ্লেস বা সোয়াপ (Face Swap) হয়ে যায়।
২. Bing Image Creator / Midjourney (প্রম্পটের মাধ্যমে): অনেকে ফ্রেম বা কনসেপ্ট নিজে তৈরি করতে Bing Image Creator-এর মতো এআই টুল ব্যবহার করেন। সেখানে প্রম্পট হিসেবে লেখা হয়- "A realistic photo of a Bangladeshi person getting arrested by Bangladesh police, wearing handcuffs, detailed expression"- এরপর তৈরি হওয়া ছবিতে ফেস সোয়াপ অ্যাপ (যেমন: Remaker AI) দিয়ে নিজের মুখ বসিয়ে নেন।
সতর্কতা
এই ধরনের ভাইরাল অ্যাপ বা পেজে নিজের ছবি ও ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অ্যাকাউন্ট প্রাইভেসি ও ডেটা নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। অনেক থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারকারীর ছবি বা ডেটা সংগ্রহ করে থাকে।


