শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার ভিডিও ভাইরাল, মুখ খুললেন সাইফের বোন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সরগরম বি-টাউন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কারিনার ননদ এবং সাইফ আলি খানের বোন সাবা আলি খান।

কারিনার ওই ভিডিওর একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করে সাবা লেখেন, বিমানবন্দর থেকে ফেরার সময় কারিনাকে বেশ স্লিম দেখাচ্ছিল। অথচ জিম থেকে বের হওয়ার সময়কার একটি ভিডিও দেখে অনেকেই তাকে অন্তঃসত্ত্বা বলে ধরে নিয়েছেন। সাবার দাবি, এটি আসলে ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে তৈরি হওয়া বিভ্রান্তি। রাতারাতি কাউকে অন্তঃসত্ত্বা বলে ধরে নেওয়ার সমালোচনাও করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘গুঞ্জন না ছড়িয়ে মানুষকে নিজের মতো বাঁচতে দিন। কিছু বিষয় একান্তই ব্যক্তিগত রাখাই ভালো, এখানে অহেতুক কোনো অনুমানের প্রয়োজন নেই।’

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের একাংশ দাবি করেন কারিনা অন্তঃসত্ত্বা। যদিও এমন জল্পনা ছড়ানোর পর কারিনার এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছিল- ব্যাপারটা এমন কিছু নয়।

উল্লেখ্য, ২০১৬ সালে সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর এবং ২০২১ সালে দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর জন্ম নেয়। সম্প্রতি পরিবার নিয়ে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন এই তারকাদম্পতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank