শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে বিশাল অস্ত্রের চালান পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচারের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণে অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পিস্তল (দুটি নাইন এমএম, ছয়টি সেভেন এমএম, দুটি দেশি হ্যান্ডমেড), ৭টি খালি ম্যাগাজিন ও ২১০ রাউন্ড গুলি।

শনিবার (২২ আগস্ট) মুর্শিদাবাদে জেলা পুলিশ সুপার শচীন মক্কার সাংবাদিক সম্মেলন করে জানান, একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকেই পলাতক ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যুব নেতা পাপাই ঘোষ। সম্প্রতি তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। নিজেদের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার (২১ আগস্ট) একটি অভিযান পরিচালনা করে বহরমপুর থানার পুলিশ।

বহরমপুরে পাপাই ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড গুলি। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে আবারও মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় একটি অভিযান পরিচালনা করে শক্তিপুর থানার পুলিশ। এ সময় আরও ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি পিস্তল জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই অস্ত্রগুলো বিহার থেকে কেনা হয়েছিল মূলত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তবে এটাই প্রথম নয়, এর আগে চলতি মাসেই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র।

গত ১২ আগস্ট মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উদ্ধার হয়েছে সাতটি ৭এমএম পিস্তল, দশটি খালি ম্যাগজিন ও ৩৫টি তাজা কার্তুজ। এই ঘটনার মাত্র একদিন পর ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিন।

সূত্র: চ্যানেল ২৪

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank