

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংল্যান্ড নারী ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক হিদার নাইট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। লর্ডসে ভারতের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া নাইট নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।
বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি সফল হতে পারেননি তিনি। ২৫ বলে মাত্র ৬ রান করে আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা এখনও বাকি থাকায়, আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষবারের মতো ব্যাট হাতে নামার সুযোগ এখনও রয়েছে তার।
বিদায়ের ঘোষণায় এই তারকা বলেন, 'ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে যে পথচলাটা আমার ছিল, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ এবং নিজেকে সৌভাগ্যবান মনে করি। বিদায় বলা সহজ নয়, কারণ গত ১৬ বছর ধরে ড্রেসিংরুম আর সেখানে থাকা মানুষগুলোই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। সেই স্মৃতি, অভিজ্ঞতা আর মানুষগুলোই আমাকে আজকের আমি হয়ে উঠতে সাহায্য করেছে।'
তবে অবসরের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ নেই জানিয়ে বলেন, 'তবে এই সিদ্ধান্ত নিয়ে আমি পুরোপুরি স্বস্তিতে আছি এবং সামনে যা আসছে, তা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।'
'বিশেষ করে মেডিকেল স্টাফদের আলাদা করে ধন্যবাদ দিতেই হবে। সত্যি বলতে, কীভাবে আমার শরীর ৩০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ সামলে এসেছে, সেটা আমি নিজেও জানি না। আমাকে বারবার খেলায় ফেরাতে তাদের অসাধারণ পরিশ্রম আর যত্ন ছিল, আর সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।'-যোগ করেন তিনি।
