মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন আফগান পেসার শাপুর জাদরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
শাপুর জাদরান
expand
শাপুর জাদরান

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৩৮ বছর বয়সী এই সাবেক ফাস্ট বোলার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড শাপুর জাদরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, গুরুতর অসুস্থ হয়ে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন আফগানিস্তান ক্রিকেটের এই সাবেক তারকা।

আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাপুর জাদরান। নিজের গতিময় বোলিং ও লড়াকু মানসিকতার জন্য তিনি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন