মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। তবে ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের ভেন্যু নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সিদ্ধান্তই নির্ধারণ করবে এই টেস্টের সম্ভাব্য মাঠ।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগামী গ্রীষ্মে অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে এই হোম টেস্ট খেলতে চায় ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা ভেস্তে গেছে। ইসিবি এবার তাই হাত বাড়াচ্ছে বাংলাদেশের দিকে।

অ্যাশেজের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে এই ম্যাচ আয়োজনের কথা ভাবছে ইসিবি। সম্প্রচার চুক্তি অনুযায়ী, প্রতি গ্রীষ্মে ইংল্যান্ডকে ছয়টি হোম টেস্ট আয়োজন করতেই হয়। সেই সূচির শুরুতে থাকা একটি টেস্টের জন্য পাকিস্তানের সাথে কথা বলেছিল ইসিবি। তবে পাকিস্তান শেষপর্যন্ত আগ্রহ দেখায়নি।

এ কারণে এবার বাংলাদেশের বিপক্ষেই সেই ম্যাচ খেলতে চায় ইংল্যান্ড। সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ হবে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে।

টাইগাররা সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছে ১৭ বছর আগে- ২০১০ সালে। ইংল্যান্ডে সর্বশেষ দুই অ্যাশেজ হয়েছে ২০১৯ ও ২০২৩ সালে। দুবারই অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ড একটি করে টেস্ট খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে।

তবে তাতে যে প্রস্তুতি হয়েছিল, তাতে সন্তুষ্ট ছিল না ইংলিশরা। এবার তাই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেছে নিতে চায়, জানিয়েছে টেলিগ্রাফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup