সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল দেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঢাকা থেকে ১৫.৮ কিলোমিটার (১০ মাইল) দূরে ৪.০ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ কিলোমিটার (১০ মাইল), যা অত্যন্ত অগভীর।

এর আগে দেশে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন