

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার এক ম্যাচ হাতে রেখেই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল।
জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের ফলে গ্রুপে পয়েন্ট সমান থাকার সম্ভাবনা তৈরি হলেও নতুন নিয়মে হেড-টু-হেড ব্যবস্থায় আর্জেন্টিনাই এগিয়ে থাকায় তাদের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায়। এর ফলে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ফল যাই হোক, স্কালোনির দল গ্রুপের শীর্ষেই থাকবে।
রোববার সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে জর্ডানের। অন্যদিকে একই সময়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণে লড়বে আলজেরিয়া ও অস্ট্রিয়া। জর্ডান ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে আছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় তারা। গোল ব্যবধানেও এগিয়ে থাকায় তাদের শীর্ষস্থান আরও শক্ত হয়েছে।
অন্যদিকে, নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। জর্ডানকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে দলটি।
এদিকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে সমর্থকদের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। হিসেব অনুযায়ী, ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দল।
বর্তমান হিসেব অনুযায়ী, এ দৌঁড়ে এগিয়ে আছে উরুগুয়ে। তবে গ্রুপ ‘এইচ’-এর শেষ রাউন্ডের আগে হিসাব পুরোপুরি খোলা। স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব—চার দলের ফলই আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে প্রভাব ফেলতে পারে।
গ্রুপ ‘এইচ’-এর বর্তমান চিত্র এমন: স্পেন ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। সৌদি আরব ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। শেষ রাউন্ডে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে।
স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও উরুগুয়ে ও কেপ ভার্দের সুযোগ এখনও খোলা। শেষ রাউন্ডে স্পেন-উরুগুয়ে ও কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ফলেই নির্ধারিত হবে কারা যাবে দ্বিতীয় স্থানে।
