মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:৩৫ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা হওয়া এবং চলতি বছরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর পূর্বাভাসের কারণে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৪২.৬১ ডলারে নেমে আসে। আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে ৪,১৬০.২০ ডলারে দাঁড়ায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম কমায় স্বর্ণ কিছুটা সুবিধা পেলেও শক্তিশালী মার্কিন ডলারের কারণে সেই সুবিধা ধরে রাখতে পারছে না। ফেড সুদের হার বাড়াতে পারে-এই প্রত্যাশায় ডলারের মূল্য আরও বাড়ছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

গত সপ্তাহে এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও ডলার শক্ত অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup