মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাতলেটিকো ছাড়তে চান আলভারেজ, পরবর্তী গন্তব্য কোথায়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:৪৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও টানা জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ের পর দলটির শিবিরে আলোচনায় এসেছে হুলিয়ান আলভারেজের ক্লাব প্রসঙ্গ।

অ্যাতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং দলবদল নিয়ে সিদ্ধান্তকে সবাই ইতিবাচকভাবে দেখছেন। আলভারেজ বলেন, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি পরবর্তী ধাপ নিয়ে ভাবছেন।

তবে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের মাঝপথে এমন মন্তব্য করা নিয়ে নিজের অস্বস্তির কথাও লুকাননি তিনি। তার ভাষায়, ‘এটা নিয়ে এখন কথা বলার সময় নয়, কিন্তু বিষয়টি গোপন করাও সম্ভব হচ্ছে না। আমি সৎ থাকতে চাই।’

গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপীয় গণমাধ্যমে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছে। স্প্যানিশ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, রিয়াল মাদ্রিদ তার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো। পাশাপাশি বার্সেলোনা ও পিএসজির আগ্রহের কথাও শোনা যায়।

এর মধ্যেই ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে দাবি করেন, আলভারেজ নাকি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ক্লাব ছাড়ার ইচ্ছা জানিয়েছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলেই ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘দায়ারিও এএস’। অ্যাতলেটিকো জানিয়েছে, এখনও বার্সেলোনা থেকে কত টাকার অঙ্কে আলভারেজকে নেওয়া হবে তা জানায়নি। তিনি বার্সেলোনায় দলবদল করবেন না। যদি তারা রিলিজ ক্লজের ৫০০ মিলিয়ন ডলার না দেয়, কোনো চুক্তি হবে না।

এর আগে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাতলেটিকোতে যোগ দেন আলভারেজ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছেন তিনি, যিনি ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন।

নিজের ভবিষ্যৎ নিয়ে আপাতত অনিশ্চয়তা স্বীকার করে আলভারেজ বলেন, বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিতে হচ্ছে। কবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তা এখনো পরিষ্কার নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup