মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:২৬ পিএম আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
জাকির হোসেন
expand
জাকির হোসেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষ না ফেরার দেশে পাড়ি জমালেন ঢালিউডের পরিচিত মুখ ও চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

‎নৃত্য পরিচালক জাকিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাকিরের শেষ ইচ্ছা অনুযায়ী পাবনায় তার শ্বশুরবাড়ির এলাকায় দাফন সম্পন্ন করা হবে।

জাকিরের প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।

এর আগে গত শনিবার (২০ জুন) জাকিরের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

গত মে মাসে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে নেওয়া হয় জাকিরকে। সেখানকার চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা শেষে দেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী দেশে চলছিল চিকিৎসা

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন জাকির। অসংখ্য জনপ্রিয় গানে নাচের মুদ্রা তুলেছেন তিনি। কাজের মাধ্যমে গড়েছেন আলাদা পরিচিতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup