বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়: তামিম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ইনসেটে ক্রিকেটার নাঈম হাসান।
expand
বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ইনসেটে ক্রিকেটার নাঈম হাসান।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে “কোনোভাবেই গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন।

তামিম জানান, ঘটনার পরপরই নাঈম হাসান তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন তিনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য পরিচালকরা।

ফেসবুক পোস্টে তামিম লেখেন, “নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিসিবির পক্ষ থেকে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তামিম বলেন, “সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই।”

পোস্টের শেষাংশে নাঈম হাসানসহ দেশের সব ক্রিকেটারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, “এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন