

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির প্রভাব দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, আইপিএল যেমন ভারতীয় ক্রিকেটের জন্য প্রতিভা তৈরির বড় উৎস, তেমনি এটি টেস্ট ক্রিকেটের জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাকিব বলেন, আইপিএলের মাধ্যমে ভারত নিয়মিত নতুন খেলোয়াড় পাচ্ছে এবং এই ধারাবাহিকতা আগামী অনেক বছর ধরে তাদের ক্রিকেটকে সমৃদ্ধ রাখবে।
তবে তাঁর আশঙ্কা, তরুণ ক্রিকেটারদের বড় একটি অংশ এখন আইপিএলকে লক্ষ্য করেই নিজেদের প্রস্তুত করছে। ফলে টেস্ট ক্রিকেটের মতো দীর্ঘ ফরম্যাটে মনোযোগ কমে যেতে পারে, যা ভবিষ্যতে ভারতের জন্য সমস্যার কারণ হতে পারে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার অভিজ্ঞতা থেকে সাকিব জানান, এই লিগ শুধু প্রতিভা তুলে আনছে না, খেলোয়াড়দের মানসিকতা ও আত্মবিশ্বাসও গড়ে তুলছে। তবে একই সঙ্গে এটি ক্রিকেটের ফরম্যাটভিত্তিক ভারসাম্যে প্রভাব ফেলছে কি না, সেটি নিয়েও ভাবার সময় এসেছে বলে মনে করেন তিনি।
ক্যারিয়ারের শেষভাগে এসে এখন আর আইপিএলে নিয়মিত দেখা যায় না সাকিবকে। তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, নিজের সময় তিনি পেয়েছেন এবং যথেষ্ট ম্যাচ খেলেছেন। এখন নতুনদের জায়গা করে দেওয়াই স্বাভাবিক। বর্তমান বাস্তবতায় তাঁর বয়সে আইপিএলে খেলা কঠিন বলেও স্বীকার করেন তিনি।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বও তুলে ধরেছেন সাকিব। তাঁর মতে, বর্তমান বিশ্বে মানুষের সময় কমে আসছে, ফলে সংক্ষিপ্ত ফরম্যাটই বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। ক্রিকেটকে বৈশ্বিক পরিসরে আরও জনপ্রিয় করতে টি-টোয়েন্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অলিম্পিকে এই ফরম্যাট অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিও সেটির প্রমাণ।
মন্তব্য করুন
