মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে, ঘরের মাঠে ভালো শুরু করতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ দল।

অন্যদিকে, সিরিজে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের দলও মাঠে নামছে

পরিসংখ্যান অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যেখানে বাংলাদেশ নবম স্থানে রয়েছে।

দুই দলেরমধ্যে এখন পর্যন্ত ৪৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪টি, বাংলাদেশ জয়ী হয়েছে ১১টিতে, এবংএকটি ম্যাচ ড্র হয়েছে।

তবে বাংলাদেশের মাটিতে লড়াইটি বেশ সমানতালে হয়েছে। দেশের মাটিতে ১৬টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৮টি জিতেছে, নিউজিল্যান্ড৭টি, এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এই তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে, আর সিরিজের শেষ ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটনকুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Jordan VS Algeria
Scheduled
23 Jun, 09:00 AM
VS
World Cup