বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্যাপ্টেনস কার্ড’ পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়করা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ সম্মাননা চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে একটি বিশেষ সুবিধাসংবলিত কার্ড দেওয়া হবে তাদের হাতে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ছেলে ও নারীদের ক্রিকেটে দেশের বর্তমান-সাবেক সব আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে এই কার্ড।

বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের হাতে একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

এই কার্ডের বিস্তারিত উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ককে বিশেষ এই কার্ড তুলে দেওয়া হবে, যেটি আসলে তাদের মাঠে প্রবেশের সবসময়ের প্রবেশপপত্র। দেশের সব মাঠে সব আন্তর্জাতিক ম্যাচে তারা খেলা দেখতে পারবেন এই কার্ড দিয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS South Africa
90'+4'
1 - 1
6' Michal Sadílek
World Cup