শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম
রুবেল হোসেন
expand
রুবেল হোসেন

দেশের জার্সিতে আর মাঠে দেখা যাবে না গতিতারকা রুবেল হোসেনকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল এই ঘোষণা দেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্ত জানান রুবেন। ৩৬ বছর বয়সী এই পেসার ফেসবুকে বিদায়ী বার্তায় লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

২০০৯ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল রুবেলের। তবে ২০২১ সালের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরের পর আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি এই পেসারকে। তিন ফরম্যাট মিলিয়ে রুবেলের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ১৯৩টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup