সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:২০ পিএম
সাকিব আল হাসান
expand
সাকিব আল হাসান

ক্রিকেটার, ব্যবসায়ী, রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক রাজনৈতিক কারণে এখন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে বসেই নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব।

শীঘ্রই চালু হতে যাওয়া নতুন এই সংবাদমাধ্যমটির নাম হবে ‘বিয়ন্ড বাংলা’। এখান থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই সংবাদ প্রকাশ করা হবে। সাকিব নিজেই এসব তথ্য জানিয়েছেন।

এই সংবাদমাধ্যমটি বাংলাকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলেও যুক্তরাষ্ট্র থেকেই এটি পরিচালিত হবে। যেহেতু সাকিব সেখানে অবস্থান করছেন তাই সরাসরি তার তত্ত্বাবধানেই যাত্রা শুরু করবে সাংবাদমাধ্যমটি।

ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে টেক্সটের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও দেখতে পাবেন দর্শকরা। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা-ধূলা, বিনোদনসহ সব ধরনের সংবাদই গুরুত্ব দিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, 'চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup