

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সবাই মিলে ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান কাজ বলে মন্তব্য করেছেন সভাপতি তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অ্যাডহক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তামিম বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’
তিনি আরও বলেন, বিগত এক-দেড় বছরে ক্রিকেটের রেপুটেশনের ক্ষতি হয়েছে, আমাদের সবাই মিলে এই জিনিসটা ঠিক করতে হবে।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে আমরা করতে পারি আমরা ওই জিনিসটাই করব।’
তিনি আরও বলেন, আমাদের সমালোচনা থাকবে—ভালো-মন্দ সব নিয়েই কথা হবে। তবে আমরা কেউই চাই না ক্রিকেট তার বর্তমান অবস্থায় থাকুক; এটাকে আবার গর্বের জায়গায় নিয়ে যেতে হবে। বিসিবির সঙ্গে যুক্ত সবাই যেন গর্ব করে নিজেদের পরিচয় দিতে পারেন—সেই পরিবেশ ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য।
প্রসঙ্গত, আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিপরীতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি।
কমিটির অন্য সদস্যেরা হলেন- ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ও ফাহিম সিনহা।
মন্তব্য করুন
