বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
তদন্ত কমিটির পর্যবেক্ষণ

নির্বাচনে হস্তক্ষেপ করেছেন আসিফ, প্রভাব খাটিয়েছেন বুলবুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক আমিনুল আহসান।

সংবাদ সম্মেলনে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের ওপর তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমিনুল আহসান। সেখানে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নির্বাচনে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অন্যায্য প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আমিনুল আহসান বলেছেন, তদন্ত কমিটির পর্যবেক্ষণে বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের বেশ কিছু প্রমাণ উঠে এসেছে। এ ছাড়া বিসিবি সভাপতি বুলবুলও দায়িত্বের বাইরে প্রভাব খাটিয়েছেন বলে উল্লেখ আছে তদন্ত কমিটির পর্যবেক্ষণে।

তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশে ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়।

এদিকে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন এ কমিটিতে সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। এর অন্য সদস্যরা হলেন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank