বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত রানআউট, ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়লেন সালমান আগা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
বিতর্কিত রানআউটের শিকার হয়েছেন সালমান
expand
বিতর্কিত রানআউটের শিকার হয়েছেন সালমান

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তায় পায়নি পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু পায় তারা। ব্যাটিংয়ে নেমে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মাজ সাদাকাত। তবে এরপর হঠাৎ ছন্দ পতন হয় পাকিস্তানের।

পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে বিতর্কিত রানআউটের শিকার হয়েছেন সালমান। এ সময় ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি।

ইনিংসের ৩৯তম ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান।

এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান। সাজঘরে যাওয়ার পথে রাগ প্রকাশ করতে থাকেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup