মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এদিকে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে গুটিয়ে যায় শাহীন আফ্রিদির দল।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। তার সঙ্গে ভালো সঙ্গ দেন সাহিবজাদা ফারহান। দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন এবং দলকে শক্ত ভিত্তি এনে দেন। মাত্র ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তিনি।

তবে দলীয় ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৪৬ বলে ৭৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত।

এরপর দ্রুতই চাপে পড়ে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। কিছুক্ষণ পরই শামিল হুসাইনও ২২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন।

মাঝে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। দুজন মিলে ইনিংসকে এগিয়ে নেন এবং পাকিস্তানকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। ৫০ বলে অর্ধশতক পূর্ণ করেন সালমান আগা।

তবে ইনিংসের ৩৯তম ওভারে ঘটে বিতর্কিত একটি ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারে রিজওয়ানের শট বোলারের দিকেই যায়। মিরাজ পা দিয়ে বল থামানোর পর দেখা যায় অপর প্রান্তের ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল।

সালমান বলটি তুলে মিরাজকে দিতে গেলে মিরাজ দ্রুত স্টাম্পে আঘাত করেন। পরে থার্ড আম্পায়ার সালমানকে আউট ঘোষণা করেন।

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন সালমান। আউট হওয়ার পর তিনি হেলমেট ছুঁড়ে মাটিতে ফেলেন এবং ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি পাকিস্তান। রিজওয়ান ৪৪ রান করে রান আউট হন।

শেষ দিকে ফাহিম আশরাফ সর্বোচ্চ ১৪ রান করেন। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও হারিস রউফ ২ রান করেন। তাতে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান ২৭৪। ফলে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ২৭৫ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, তিনি নেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup