শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে আগ্রহ তামিমের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ এএম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ।। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। লাল-সবুজ জার্সিতে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। সর্বশেষ বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই ক্রিকেটার

তামিম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। যদিও এরপর তিনি এক ম্যাচ খেলেন, কিন্তু জটিলতার কারণে বিশ্বকাপে অংশ নিতে পারেননি। পরে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি। ডিপিএলে খেলার সময় বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।

তবে ক্লাব ক্রিকেট এবং ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ডে তামিম এখনও সক্রিয়। সম্প্রতি সামীরস্ক্যান পডকাস্টে তামিম নিজেই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা স্বীকার করেন।

তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান। সবশেষ বিসিবি নির্বাচনের শেষ সময়ে নিজেকে সরিয়ে নিলেও সেই ইচ্ছা এখনো আছে তামিমের।

বিসিবি সভাপতি হতে চান কিনা, পডকাস্টে এমন প্রশ্নের মুখে তামিম জানান, সুযোগ থাকলে অবশ্যই হবেন।

নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি। তামিম বলেন, ‘আমি মনে করি আছে (যোগ্যতা)। অবশ্যই মনে করি। আমার সামর্থ্য একজন সংগঠক হিসেবে। অভিজ্ঞতা, বয়স এগুলো সবকিছুর ওপরে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন