শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ এএম
অনুশীলনে মোস্তাফিজুর রহমান ।। ছবি: সংগৃহীত
expand
অনুশীলনে মোস্তাফিজুর রহমান ।। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে এবার দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি মর্যাদা পাওয়া ১০০ বলের এই টুর্নামেন্টে মোস্তাফিজ এবারই প্রথমবারের মতো খেলবেন।

বুধবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ মৌসুমের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি।

এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশিদের মধ্যে নাম ছিল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার–ওয়ানে থাকা রিশাদ কোনো দলে ডাক পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে তাঁর নির্ধারিত ভিত্তিমূল্যেই দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত এই নিলামে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।

বার্মিংহাম দলে মোস্তাফিজের সতীর্থ হিসেবে থাকবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা।

আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেড টুর্নামেন্টের পঞ্চম আসর ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Qatar
41'
2 - 0
16' Cyle Larin
29' Jonathan David
World Cup