শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আউট অব সিলেবাস’ প্রশ্নে ধরা খেয়েছে পাকিস্তান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম
expand
‘আউট অব সিলেবাস’ প্রশ্নে ধরা খেয়েছে পাকিস্তান 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ধবলধোলাই হয়েছে পাকিস্তান। গতকাল (বুধবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় দরটি। এরপর বোলিংয়েও সুবিধা করতে পারেনি শাহিন আফ্রিদিরা। তানজিদ তামিমের ঝড়ো ইনিংসে খুব সহজেই ম্যাচ নিজেদের করে নেই টাইগাররা।

অবশ্য শুরু থেকেই যে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পাকিস্তন দল পড়েছিল বিষয়টি তা নয়। আগে ব্যাট করতে নেমে প্রথম ৯ ওভারে বেশ ভালোই খেলেছিল দলটি। কিন্তু দশম ওভারে নাহিদ রানা বল হাতে তুলে নিতেই বদলে গেল ম্যাচের পরিস্থিতি। গতি আর বাউন্সে পাকিস্তানকে কাঁপিয়ে দিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গতিশীল এই বোলার।

নাহিদ একাই রীতিমতো ধস নামান পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে। এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে জয় পেয়েছে ২০৯ বল ও ৮ উইকেট হাতে রেখে!

রান তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম মাত্র ৪২ বলে করেন ৬৭ রান। বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। একইসঙ্গে তীব্র সমালোচনায় ধুয়ে দিয়েছেন স্বদেশি খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে।

আমির মনে করেন, পাকিস্তান ‘আউট অব সিলেবাস’ কৌশলে ধরা খেয়ে গেছে। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের হারের কারণ খুঁজেছেন আমির। তার মতে, পাকিস্তান ভেবেছিল বাংলাদেশ হয়ত স্পিননির্ভর উইকেট বানাবে, কিন্তু ঘাসে ঢাকা বাউন্সি উইকেট বানিয়ে ভড়কে দিয়েছে।

আমির বলেন, ‘বাংলাদেশ খুব স্মার্টলি খেলেছে। আমরা তো ধরে নিয়েছি ওখানে টার্নিং উইকেট হবে। তারা ফাস্ট বলের উইকেট বানিয়েছে। কথায় বলে না, ঠিক যেন ‘আউট অব সিলেবাস’’ প্রশ্ন চলে এসেছে। তারা বাউন্সি উইকেট বানিয়েছে, দারুণ বাউন্স পাচ্ছিল বোলাররা। আর ইদানিং এটা নিয়মতই দেখা যায় যে ১৪০ প্লাস গতির বোলার দেখলেই আমাদের ব্যাটসম্যানরা লাফালাফি শুরু করে দেয়।’

পাকিস্তানেরে ব্যাটারদের এমন দুর্দশার পেছনে অনুশীলনের ত্রুটিকে দায়ী করেছেন আমির। তার মতে, পাকিস্তানের তরুণদের কৌশলেও বড়সড় ত্রুটি আছে।

পাকিস্তানের এই দলকে পুরোপুরি ভারসাম্যহীন বলে মনে করেন আমির। এর জন্য পিসিবির নির্বাচকদের দায়ী করেন তিনি। কামরান গুলাম বা ইরফান খান নিয়াজিদের পেছনে বিনিয়োগ করার পর তাদের সুযোগ না দিয়ে অপরিপক্ব খেলোয়াড়দের দলে নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই পেসার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন