শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার এইটে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম
গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
expand
গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দিনের একমাত্র ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ৪ উইকেটের এই হারে সেমিফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তোলে নিউজিল্যান্ড। শুরুতে ঝড় তোলেন টিম সেইফার্ট। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। সঙ্গী ফিন অ্যালেন ১৯ বলে ২৯ রান যোগ করেন। পাওয়ার প্লেতে আসে ৫৪ রান।

মাঝের ওভারে ধাক্কা খায় কিউইরা। ধীরগতির ১১ রান করে ফেরেন রাচিন রবীন্দ্র। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে গ্লেন ফিলিপস-এর ব্যাট থেকে (২৮ বলে ৪ চার ও ১ ছক্কা)। এছাড়া মার্ক চাপম্যান করেন ১৫ ও কোল ম্যাককনচি ১৪ রান।

ইংল্যান্ডের হয়ে স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ নেন ২টি করে উইকেট। শুরুতে সুইংয়ে কিউই ব্যাটারদের পরীক্ষা নেন জোফরা আর্চার।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। ৪ বলে ২ রান করে আউট হন ফিল সল্ট। রানের খাতা খোলার আগেই ফেরেন জস বাটলার।

চাপ সামাল দেন অধিনায়ক হ্যারি ব্রুক (২৬) ও জ্যাকব বেথেল (২১)। স্যাম কারান করেন ২৪ রান। ৩৩ রান করে আউট হন টম ব্যান্টন, তখন জয়ের আশা কিছুটা ফিকে হয়ে যায়।

তবে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ ঘুরিয়ে দেন উইল জ্যাকস (২৮*) ও রেহান আহমেদ (১৯*)। ১৯.৩ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তুলে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জয়ে সুপার এইটের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর হারায় সেমিফাইনালের সমীকরণ জটিল হয়ে গেল নিউজিল্যান্ডের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup