শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স, খেলা কবে কখন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:০৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রোমাঞ্চকর লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে ওঠা নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স।

প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ফ্রান্স। ফলে শেষ চারে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের বহুল প্রতীক্ষিত লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) রাত ১টায় মাঠে নামবে দুই দল।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ফাভিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে বিরতির আগে চার্লস ডি কেটেলারার গোল ম্যাচে সমতা ফেরায়।

দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। এরপর স্পেন আক্রমণের ধার বাড়ালে ডি-বক্সের ভেতরে সৃষ্ট জটলা থেকে ফিরতি বলে জোরালো শটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ফ্রান্স এবং ধারাবাহিক দারুণ পারফরম্যান্স করা স্পেনের মধ্যকার সেমিফাইনালকে ইতোমধ্যে অনেকেই ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে আখ্যায়িত করছেন। একদিকে কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফ্রান্সের গতিময় আক্রমণভাগ, অন্যদিকে লামিনে ইয়ামালদের নান্দনিক পাসিং ফুটবল; সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একটি হাইভোল্টেজ লড়াই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup